আন্তর্জাতিক ডেস্ক ॥ শ্রীলঙ্কায় সরকারি কর্মীদের মাত্র চার দিন অফিস করতে হবে। আগের শনি ও রোববারের পাশাপাশি এখন থেকে শুক্রবারও তাদের ছুটি থাকবে। সোমবার দেশটির মন্ত্রিসভা এ ধরনের একটি প্রস্তাব অনুমোদন করেছে। অবশ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো অত্যাবশ্যক খাতের কর্মীরা বাড়তি সরকারি ছুটি পাবে না।
তবে বলা হয়েছে, তিন দিন ছুটি পেলেও সরকারি কর্মীরা শুয়ে বসে কাটাতে পারবে না। তাদেরকে এই তিন দিন দেশের উৎপাদন বাড়ানোর জন্য কৃষিকাজে শ্রম দিতে উৎসাহিত হতে হবে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা ভয়াবহ আর্থিক সঙ্কটে পড়েছে। দেশটিতে জ্বালানি সঙ্কটও তীব্র আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে তারা নানা পদক্ষেপ গ্রহণ করছে। ছুটির দিন বাড়ানো এরই একটি অংশ। সূত্র : ডেইলি মিরর শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় সরকারি কর্মীদের ছুটি সপ্তাহে ৩ দিন
প্রকাশিত: 15 June 2022, 10:20:10 AM
আরও খবর
সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা
মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত!
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির
আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন
দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা
প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন