শ্রমিক সংকটে মালয়েশিয়া দ্রুত বাংলাদেশি কর্মী নেয়ার দাবি

প্রকাশিত: 8 June 2022, 10:26:50 AM

অনলাইন ডেস্ক ॥ ক্রমেই তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে মালয়েশিয়ায়। মহামারি মোকাবিলায় টানা লকডাউন ও বিদেশি শ্রমিক নিয়োগে প্রতিকূলতাসহ নানা কারণে হুমকির মুখে পড়েছে দেশটির মজবুত অর্থনীতির অন্যতম উৎস পামওয়েল শিল্পসহ বিভিন্ন খাত। দেশটির এই করুণ অবস্থায় দ্রুত বাংলাদেশি কর্মী আনার দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রাইভেট এমপ´য়মেন্ট এজেন্সিজ মালয়েশিয়া’। বিশেষজ্ঞরা মনে করছে, এ অচলাবস্থা দীর্ঘ সময় চলতে থাকলে, দেশটির পাম ও নির্মাণশিল্পের অস্তিত্ব বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়াও এসব খাতে আর শ্রমিক পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। গতকাল সোমবার (৬ জুন) বিকেলে রাজধানী কুয়ালালামপুরের একটি পাঁচ-তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এ সময় বক্তারা জানান, শ্রমিক সংকটের কারণে সময়মতো পামওয়েল সংগ্রহ করতে না পারায় এ পর্যন্ত লোকসানের পরিমাণ প্রায় ১০০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত। সংস্থাটির আশঙ্কা, জনশক্তি রফতানি চুক্তির ক্ষেত্রে মালয়েশিয়া সরকার শ্রমিকদের স্বার্থরক্ষার বিষয়টি নিশ্চিত না করলে আইএলও সমীক্ষায় মালয়েশিয়ার অবনমন হতে পারে।

আরও খবর

সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.