শেখ হাসিনা জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে: ফখরুল

প্রকাশিত: 20 August 2024, 4:31:43 PM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে দলের স্থায়ী কমিটিতে নবনিযুক্ত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, এ দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না। গত ১৫ বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়েছে প্রায় ১০০ বিলিয়ন ডলার। ভারতের কাছে অনুরোধ করব, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিন।তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। দুর্ভাগ্য আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছে।তিনি আরও বলেন, বর্তমান সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একটি সরকার। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বিগত আওয়ামী সরকার যে জঞ্জাল সৃষ্টি করে গেছে সেটাকে পরিষ্কার করতে একটু সময় লাগবে। সেই জন্য যে সময় প্রয়োজন, তা এই দেশের জনগণ দিবে।সরকার পতনের পর সারাদেশে যে মামলা হয়েছে সেই বিচার কার্যক্রম নিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকারের মেয়াদ হয়েছে মাত্র ১১ দিন। এই কয়েক দিনে তারা যে কাজ করেছে তা প্রশংসনীয়।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.