শপিংমলে পার্কিং সংকট ও ফুটপাত দখলে তীব্র হচ্ছে পাবনা শহরের যানজট

প্রকাশিত: 16 September 2025, 2:55:03 PM

মোঃ সিয়াম

পাবনা শহরে যানজট এখন নাগরিক জীবনের এক স্থায়ী সমস্যা। সকাল থেকে রাত অবধি শহরের প্রধান সড়কগুলোতে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। যানজটের কারণে অফিসগামী, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে জরুরি সেবাগ্রহীতারা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, শহরের শপিংমল ও মার্কেটগুলোতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় গাড়ি, মোটরসাইকেল এবং ইজিবাইক রাস্তায় দাঁড় করিয়েই বাজার করতে হয়। এর সঙ্গে দোকানদাররাও দোকানের সামনে রাস্তার জায়গা ব্যবহার করে পার্কিং করছেন। ফলে প্রধান সড়কে স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অন্যদিকে শহরের ফুটপাতগুলোও দখল হয়ে গেছে দোকানপাটে। হকাররা পণ্য সাজিয়ে রাখায় পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হচ্ছে, এতে সড়কের চাপ আরও বেড়ে যাচ্ছে।শহরের আব্দুল হামিদ, রোড পৈলানপুর মোড় , পুরাতন বাস টার্মিনাল, রাধানগর মোড়, এলাকায় যানজট সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছে।

পাবনা শহরের এক ব্যবসায়ী জানান, “মার্কেটগুলোর ভেতরে পার্কিং না থাকায় আমরা বাধ্য হয়ে দোকানের সামনে গাড়ি রাখি। কিন্তু এতে যানজট বাড়ছে, এটা অস্বীকার করার উপায় নেই।” অপরদিকে ক্রেতারা বলেন, “কেনাকাটা করতে এলেই পার্কিং সমস্যা হয়, তারপর যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়।” শহরের সচেতন মহল মনে করে, প্রতিটি শপিংমলে বাধ্যতামূলক পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা, ফুটপাত মুক্ত করা এবং বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ না নিলে যানজট সমস্যার স্থায়ী সমাধান আসবে না।

আরও খবর

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.