লিবিয়ায় অভ্যুত্থান চেষ্টা ত্রিপোলিতে ভয়াবহ লড়াই

প্রকাশিত: 12 June 2022, 11:08:26 AM

আন্তর্জাতিক ডেস্ক ॥ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। তিন সপ্তাহ আগে ব্যর্থ অভ্যুত্থানের পর শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে এ লড়াই শুরু হয়েছে। বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক বলছেন, ত্রিপোলির বিভিন্ন এলাকায় গতকাল রাতে গুলি বিনিময় হয়েছে। বিস্ফোরণ হয়েছে বিভিন্ন স্থানে। স্থানীয় মিডিয়ায় যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে, যানবাহনের ভিড় আছে, এমন এলাকা থেকে সাধারণ মানুষ দৌঁড়ে পালাচ্ছে। পশ্চিম লিবিয়ার দুইটি প্রভাবশালী মিলিশিয়া গ্রুপের মধ্যে এই তীব্র লড়াই হয়। তবে সংঘর্ষে কোনো প্রাণহানি অথবা এর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে এই সহিংসতা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ফের কাঁপিয়ে দিয়েছে। সেখানে প্রতিদ্বন্দ্বী দুইজন প্রধানমন্ত্রী ক্ষমতার জন্য লড়াই করছেন। ২০১১ সালে দীর্ঘদিনের নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর তেলসমৃদ্ধ দেশটিতে ক্ষমতায় শূন্যতা সৃষ্টি হয়েছে। তা নিয়ে রাজনৈতিক দল বা প্রতিপক্ষের মধ্যে লড়াই চলছে।

আরও খবর

সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.