র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ।

প্রকাশিত: 8 April 2024, 2:58:12 PM

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০৭ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাত ২২.৩৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এরিস্টোক্রেট হোটেলের সামনে ঢাকা টু সিরাজগঞ্জ হাইওয়ের পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ, ০৩টি মোবাইল ফোন এবং নগদ ৪,৪৬৫ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ স্বপন মিয়া (৫২), পিতা- ডাঃ রওশন আলী, সাং- দেউশপাড়া, ২। মোঃ আবু তাহের (৪৫), পিতা- মৃত আঃ মালেক, সাং-কলপাবাস (সিদ্দিক মিয়ার বাড়ি), উভয় থানা- ব্রাহ্মনপাড়া, জেলা- কুমিল্লা, ৩। মোঃ ইব্রাহিম মিয়া (৩৬), পিতা- মৃত জিনু মিয়া, সাং- উজানীসার, থানা-বি বাড়িয়া সদর, জেলা-বি বাড়িয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পিকআপ যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!! সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!!

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.