রোববার পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল

প্রকাশিত: 13 September 2025, 10:15:36 PM

৬৮ পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে আগামীকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) পাবনা-ঢাকা মহাসড়কের বেড়ায় রাজপথ নৌ-পথ অবরোধসহ সকাল সন্ধ্যা হরতাল ঘোষনা করেছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।
আজ শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে পৌরসভার ফকির রাইস মিল প্রাঙ্গনে এক জরুরি সভায় এ ঘোষনা দেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক আলহাজ্ব ফজলুর রহমান ফকির। উল্লেখ্য গতকাল শুক্রবার সন্ধ্যায় বেড়া উপজেলার চার ইউনিয়নের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃত্ববৃন্দ বেড়া পৌর সভার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে ৬৮ পাবনা ১ সর্বদলীয় সংগ্রাম কমিটি ঘোষনা হয়। কমিটির সদস্যরা নির্বাচন কমিশন প্রতি বেড়া পৌরসভা ও চার ইউনিয়নকে (বেড়া-সাঁথিয়া) ৬৮ পাবনা ১ থেকে বিচ্ছিন্ন করে ৬৯ পাবনা-২ (বেড়া-সুজানগর) এর সাথে যুক্ত করার তীব্র প্রতিবাদ জানান।
সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করে বক্তরা বলেন, নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করে অন্যায়ভাবে বেড়ার অংশ কেটে নিয়ে নিয়ে সুজানগরের সাথে যুক্ত করে বেড়াবাসীকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। তারা কঠোর হুশিয়ারী দিয়ে নির্বাচন কমিশনকে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহরের দাবি জানান।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.