রূপপুর প্রকল্প এলাকা থেকে নারীর অর্ধ্ব গলিত লাশ উদ্ধার

প্রকাশিত: 17 March 2025, 6:38:12 PM

পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে পাকশি রেলওয়ে স্টেশনের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভরাটকৃত মাটির স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে প্রকল্প এলাকার কয়েকজন স্থানীয় কাজের উদ্দেশ্যে বের হলে প্রকল্পের মাটির স্তূপের ওপর লম্বা কালো চুলের মতো কিছু একটা দেখেন। পরে সামনে এগিয়ে গেলে কালো সালোয়ার কামিজ পরিধান ও গলায় ওড়না পেঁচানো একটি নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধার হলেও নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫-২৬ বছরের মতো হবে। গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে শ্বাসরোধে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.