রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তর ৫ অক্টোবর ভার্চুয়ালি যোগ দিবেন শেখ হাসিনা ,পুতিন

প্রকাশিত: 4 October 2023, 10:11:02 PM

নিজস্ব প্রতিবেদক,পাবনা:
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় ইউরেনিয়াম
হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর। ইউরেনিয়াম হস্তান্তর উদ্বোধনী
অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার
প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
গত ২৯ সেপ্টেম্বর কড়া নিরাপত্তা ব্যবস্থায় দেশের সবচেয়ে বড় প্রকল্প পাবনা
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুর
এসে পৌঁছায়। রূপপুর প্রকল্পে এ জ্বালানি আনুষ্ঠানিকভাবে প্রকল্প কর্তৃপক্ষের
কাছে হস্তান্তর করবেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম)
মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। বাংলাদেশ সরকারের পক্ষে জ্বালানী গ্রহণ করবেন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। এর মাধ্যমে বিশ্বের ৩৩ তম
পারমানবিক দেশ হবে বাংলাদেশ। গত সোমবার প্রধান মন্ত্রীর কার্যালয়ের প্রেস
উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। ইউরেনিয়াম আসার বিষয়টি নিশ্চিত
করেছেন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প পরিচালনক ড. এম শওকত আকবর।
সুত্র মতে, দেশের সবচেয়ে আলোচিত ও বড় প্রকল্প পাবনার রুপপুর পারমাণবিক
বিদ্যুৎকেন্দ্র প্রকল্প। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪
হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭
হাজার টাকা। রাশিয়া থেকে ঋণ সহায়তা পেয়েছে ৯১ হাজার ৪০ কোটি
টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের প্রথম দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে
দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র রূপপুর। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে
দ্বিতীয় ইউনিট চালু হতে পারে। দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ
উৎপাদন হবে।

আবদুল জব্বার
নিজস্ব প্রতিবেদক,পাবনা
তারিখ: ০৪-১০-২০২৩

আরও খবর

পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পাবনার ঢাবিয়ানদের সংগঠন ডুসাপের আহবায়ক কমিটি গঠন: আহ্বায়ক কাফি- সদস্য সচিব দূর্জয় পাবনার ঢাবিয়ানদের সংগঠন ডুসাপের আহবায়ক কমিটি গঠন: আহ্বায়ক কাফি- সদস্য সচিব দূর্জয় পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.