রুপপুর প্রকল্প সম্পন্ন করার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার : অর্থ উপদেষ্টা

প্রকাশিত: 14 December 2024, 10:56:37 AM

সরকার রুপপুর প্রকল্প সম্পন্ন করার পক্ষে: অর্থ উপদেষ্টা

মোঃ সিয়াম
দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে রূপপুর পারমাণবিক প্রকল্প সম্পন্ন করার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার বলে মন্তব্য করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিয়ম শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের বিশেষজ্ঞ দলকে সাথে নিয়ে উপদেষ্টা রূপপুর প্রকল্প ঘুরে দেখেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘রুপপুর আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট, এটি বিদ্যুতের জন্য অবশ্যই ইতিবাচক হবে। এটা নিয়ে আগের সরকার কি করেছে না করেছে সেটা অন্য জিনিস কিন্তু  আমরা এটা শেষ করার পক্ষে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব। আমরা যতটা সম্ভব নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছি।

প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন,  ‘বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশী নয়, সুদের বিষয়ে রাশিয়ার সাথে সমঝোতার সুযোগ রয়েছে।’

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলীসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.