রাশিয়ার ইউক্রেন আক্রমণের শততম দিন বাড়ছে দ্ধের ভয়াবহতা

প্রকাশিত: 4 June 2022, 12:01:50 PM

আন্তর্জাতিক ডেস্ক ॥ রাশিয়ার ইউক্রেন আক্রমণ শুক্রবার ১০০তম দিনে প্রবেশ করেছে। এ দিন দেশটির পূর্বাঞ্চলজুড়ে যুদ্ধের ভয়াবহতা বেড়ে যেতে দেখা যায়। ইউক্রেনের দনবাসে রুশ সেনারা তাদের অবস্থান জোরদার করছে। খবর এএফপি’র। নিরানন্দ এই দিনে কিয়েভ জানায়, মস্কো বর্তমানে ইউক্রেন ভূখণ্ডের এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া ও দনবাসের বিভিন্ন (৩য় পাতায় দেখুন)
(শেষ পাতার পর)অংশ অন্তর্ভুক্ত রয়েছে।
রাজধানী নিরস্ত্র করার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সৈন্যরা ইউক্রেনের পূর্বাঞ্চল দখলের ওপর বেশি জোর দিয়েছে। এতে যুদ্ধের প্রচণ্ডতা আরো বেড়ে যেতে পারে বলে সতর্ক করে দেয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে আলোচনার পর ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনের মিত্রদের ‘যুদ্ধ মোকাবেলায়’ কঠোর অবস্থানে যাওয়া প্রয়োজন। স্টলটেনবার্গ বলেন, ‘আমাদেরকে এখন এ যুদ্ধের জন্য দীর্ঘদিনের প্রস্তুতি নিতে হবে।’ এদিকে ন্যাটো রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না, এমন কথাও তারা পুনর্ব্যক্ত করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এতে হাজার হাজার মানুষ নিহত হয় এবং লাখ লাখ লোক বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যায়। তিনি আরো বলেন, এ যুদ্ধে প্রতিদিন ইউক্রেনের প্রায় ১০০ সৈন্য প্রাণ হারাচ্ছে। সূত্র : বাসস

আরও খবর

সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.