মোটরসাইকেল শোভাযাত্রা: পাবনার বিএনপি নেতা হাবিবকে শোকজ

প্রকাশিত: 3 October 2024, 4:34:25 PM

পাবনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিবকে শোকজ করেছে বিএনপি কেন্দ্রীয় কমিটি। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি পাবনায় নিজের নির্বাচনী এলাকায় মোটর শোভাযাত্রা করায় তাকে এই নোটিশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সেলিম রেজা হাবিবকে দেওয়া চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা অমান্য করে গত ১ অক্টোবর আপনি নিজ এলাকা পাবনা-২ নির্বাচনী আসনে মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করেছেন বলে আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ ধরণের কর্মকাণ্ড সংঘটন নিঃসন্দেহে দলের সিদ্ধান্তকে অগ্রাহ্য করার সামিল। সুতরাং দলীয় সিদ্ধান্তের প্রতি অবজ্ঞার কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দেখিয়ে একটি লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেলের বহর বা অন্য কোনো যানবাহন শোভাযাত্রা পরিহার করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিল বিএনপি। এছাড়া পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়। বিএনপির নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, সব সাংগঠনিক জেলা ও মহানগর এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনকে এই চিঠি পাঠানো হয়।

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.