মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক

প্রকাশিত: 12 August 2026, 2:18:25 PM

মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভুয়া নথি ও জাল পাসপোর্ট তৈরির একটি আন্তর্জাতিক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (JIM)। রাজধানী কুয়ালালামপুরের দুটি আলাদা স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এই তথ্য নিশ্চিত করেছেন।

মহাপরিচালক জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক ম্যানশন এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বয়স ১৯ থেকে ৪১ বছরের মধ্যে। এদের মধ্যে দুজনকে এই চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন নির্মাণ খাতে অস্থায়ী কাজের ভিজিট পাস (PLKS)ধারী, একজন স্টুডেন্ট পাসধারী এবং অন্যজন অবৈধভাবে দেশটিতে অবস্থান করছিলেন।

অভিযানে বিভিন্ন দেশের জাল পাসপোর্ট, পাসপোর্ট কভার, ১১টি মোবাইল ফোন, নগদ ২১০০ রিঙ্গিত, স্বচ্ছ আঠালো কাগজ, কালি, কাগজ কাটার সরঞ্জাম এবং একটি পেরোডুয়া আরুজ গাড়ি জব্দ করা হয়েছে। মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, এই চক্রটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকদের কাছে প্রতিটি জাল নথি ১৫০ থেকে ২৫০ রিঙ্গিতে বিক্রি করত। অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১)(i) ধারায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের নথি জালিয়াতি বা আইনের যেকোনো ব্যত্যয়কারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক। অবৈধ অভিবাসন ও জালিয়াতি রোধে দেশটির কর্তৃপক্ষের এই বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে।

ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701

ববস্থাপনা সম্পাদক: মোস্তাফিজুর রহমান মোস্তফা মাল্টিমিডিয়া সম্পাদক: মোহাম্মদ সাগর

আরও খবর

ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.