মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন মানদণ্ড নির্ধারণ

প্রকাশিত: 12 August 2026, 12:11:13 AM

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে রিক্রুটিং এজেন্সি নির্বাচনের নতুন নীতিমালা নির্ধারণ করা হয়েছে। এর আগে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের এজেন্সির সুযোগ কম ছিল, যা নিরসনে সরকার দীর্ঘ সময় ধরে প্রচেষ্টা চালিয়ে আসছিল। গত ২১ ও ২২ মে ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ থেকে নতুন সিলেকশন ক্রাইটেরিয়া বা মানদণ্ড বাংলাদেশকে জানানো হয়েছে।

জানা গেছে, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের মতো দেশগুলোর জন্য একই ধরনের অভিন্ন মানদণ্ড অনুসরণ করা হবে। ২৮ অক্টোবর ২০২৫ তারিখে মালয়েশিয়া থেকে প্রাপ্ত এই নতুন নির্দেশনার ভিত্তিতে এখন থেকে রিক্রুটিং এজেন্সিগুলোকে তালিকাভুক্ত করা হবে।

নতুন নীতিমালার শর্তানুযায়ী, একটি এজেন্সিকে অবশ্যই লাইসেন্স পাওয়ার পর অন্তত ৫ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বিগত ৫ বছরে বিদেশে কমপক্ষে ৩,০০০ কর্মী পাঠানোর প্রমাণক থাকতে হবে। একই সাথে গত ৫ বছরের মধ্যে অন্তত ৩টি ভিন্ন গন্তব্য দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

এজেন্সির অনুকূলে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কর্মী প্রেরণকারী দেশের কর্তৃপক্ষের কাছ থেকে সদাচরণের সনদ (Certificate of Good Conduct) সংগ্রহ করতে হবে। কোনো এজেন্সির বিরুদ্ধে মানব পাচার, জবরদস্তিমূলক শ্রম, অর্থপাচার, জোরপূর্বক অর্থ আদায় বা অন্য কোনো আর্থিক অপরাধের রেকর্ড থাকা যাবে না।

অবকাঠামোগত সক্ষমতার বিষয়ে বলা হয়েছে, এজেন্সির নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, যেখানে আবাসন ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়া অন্তত ৩ বছর ধরে পরিচালিত ১০,০০০ বর্গফুট আয়তনের স্থায়ী অফিস থাকতে হবে। পাশাপাশি ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার কাছ থেকে অভিবাসন কার্যক্রমের সন্তোষজনক প্রশংসাপত্র এবং মালয়েশিয়াসহ গন্তব্য দেশের আইনসম্মত নিয়োগ প্রক্রিয়া অনুসরণের প্রমাণক দাখিল করতে হবে।

সরকার জানিয়েছে, এই শর্তগুলো পূরণকারী এজেন্সিগুলোকে তালিকাভুক্ত করার জন্য মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানানো হবে। কোনো ধরনের ব্যত্যয় ছাড়াই এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সব শর্ত পূরণে সক্ষম বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিগুলোকে আগামী ৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ঢাকার ১১/৫ কলাবাগানে অবস্থিত ক্যাম্প অফিসে যোগাযোগ করা যাবে। এছাড়া info@.com ইমেইল এবং ০১৭১৫ ৮০০ ৭০১ নম্বরে ফোন করে বিস্তারিত জানা সম্ভব।

এজেন্সির অনুকূলে পৃথক পৃথক ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত সন্তোষজনকভাবে অভিবাসন কার্যক্রম সম্পাদানের প্রশংসাপত্র থাকতে হবে।

এমতাবস্থায়, উপরে বর্ণিত ‘নির্ধারিত সিলেকশন ক্রাইটেরিয়া’ পূরণে সক্ষম বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টসমূহকে আগামী ০৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপরোল্লিখিত কাগজ

ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701

আগামীতে এসব অভিন্নভাবে মানদন্ডের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মায়ানমারের রিক্রটিং এজেন্ট ঠিক করা হবে বলেও জানা গেছে।

এমতাবস্থায়, উপরে বর্ণিত ‘নির্ধারিত সিলেকশন ক্রাইটেরিয়া’ পূরণে সক্ষম বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টসমূহকে আগামী ০৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপরোল্লিখিত কাগজপত্রসহ আবেদন দাখিল করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

ববস্থাপনা সম্পাদক: মোস্তাফিজুর রহমান মোস্তফা মাল্টিমিডিয়া সম্পাদক: মোহাম্মদ সাগর

আরও খবর

ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.