মায়ের সঙ্গে অভিমান করে পাবনার এক কিশোরীর ঢাকায় আত্মহত্যা

প্রকাশিত: 21 November 2024, 5:30:54 PM

 ঢাকার সাভারে মায়ের সঙ্গে অভিমান করে মোবাইলে ভিডিও চালু রেখে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভার পাঁচদাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরীর নাম মোছা. তানহা (১৩)। সে পাবনার সুজানগর উপজেলার পাইকপাড়া এলাকার হোসেন আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের বাবা সিলেটে থাকেন। মা মোসাম্মৎ তানিয়া আক্তার দুই সন্তানকে নিয়ে সাভারে ভাড়া বাসায় থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে মা মেয়েকে বকা দেন। এর জেরে মায়ের ওপর অভিমান করে বুধবার (২০ নভেম্বর) দুপুরে সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় তানহা। এ সময় আত্মহত্যার ঘটনা ধারণ করতে সে মোবাইল ফোনের ভিডিও চালু রাখে। 

দুপুরে খাবারের সময় মা তানিয়া আক্তার বাসায় এসে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় জানালা দিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখেন মেয়ে তানহাকে। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুতাসিন আহম্মেদ জানান, মা একটু শাসন করায় অভিমানে কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ফাঁস নেওয়ার আগে মোবাইলের ভিডিও চালু করে রাখে সে।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.