আন্তর্জাতিক ডেস্ক ॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, রাশিয়া তাদের সেনাবাহিনীর শক্তি আরও বৃদ্ধি করবে। টিভিতে দেওয়া একটি ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, সামরিক হুমকি ও ঝুঁকি বিবেচনা করে আমরা আমাদের সেনবাহিনীর উন্নতি ও শক্তি বৃদ্ধি বাড়াতে থাকব। এরপর পুতিন মহাশক্তিশালী সারমাত ব্যালাস্টিক মিসাইলটি মোতায়েন করার ঘোষণা দেন। তিনি বলেন, এ বছরের শেষে কার্যক্রম শুরু করার জন্য সারমাত মোতায়েন করা হবে।
সারমাত মিসাইলটি একসঙ্গে ১০টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। এর আগে গত ২০ এপ্রিল সারমাত পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক মিসাইলটির সফল পরিক্ষা চালায় রুশ সেনারা। ওই সময় পুতিন বলেছিলেন, এই নতুন অস্ত্রটির আছে উচ্চগতি ও উচ্চক্ষমতা। এটি সকল আধুনিক মিসাইল বিধ্বংসী ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এটির মতো অন্য কোনো মিসাইল পৃথিবীতে নেই এবং খুব সহসা আসবেও না।
পুতিন আরও বলেন, এমন সত্যিকারের অদ্বিতীয় অস্ত্রটি আমাদের সামরিক বাহিনীর শক্তি আরও বাড়াবে। বাইরের শত্রুদের হুমকি থেকে রাশিয়াকে বাঁচাবে এবং যারা রাশিয়ার ক্ষতি করার চেষ্টা করবে তাদের চিন্তার খাবার (বিষয়) দেবে। সূত্র: আল জাজিরা
মহাশক্তিশালী ‘সারমাত মিসাইল’ মোতায়েন করা হবে: পুতিন
প্রকাশিত: 22 June 2022, 10:15:24 AM
আরও খবর
সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা
মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত!
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির
আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র
দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা

আপনার কমেন্ট লিখুন