মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে

প্রকাশিত: 16 February 2026, 4:07:04 PM

বিশেষ প্রতিনিধিঃ শীতের মাসী যখন বিদায় নিতে ব্যস্ত ঠিক তখনই মধুমাস ঋতুরাজ তার ফাল্গুনী হওয়ার শুভেচ্ছার আগমনী নিয়ে হাজির বসন্ত।

প্রতি বছরের ন্যায় এই ফাল্গুন মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে।

সারা বাংলাদেশের ন্যায় পাবনা জেলার ভাঙ্গুড়ায় মধু মাস ঋতুরাজ বসন্ত আসার আগাম বার্তা নিয়ে এসেছে আম গাছে মুকুল,সজ্জিনা গাছে ফুল। বর্তমানে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় প্রায় প্রতিটি বাড়িতে আমের মুকুলের গন্ধে মৌমাছি,মৌ মৌ করে উড়ে উড়ে ফুলের মধু সংগ্রহ করছে।

প্রকৃতির দিকে তাকালে অনেক রকম ফুল চোখে পড়ছে ও দৃষ্টিনন্দন পাগল করা মুকুল এর ঘ্রাণে মন ভরে উঠছে।

প্রকৃতি তার ব্যস্ত সময় পার করছে।প্রকৃতিতে বসন্তের  আপন মহিমায় ফোটা শুরু করেছে আমের মুকুল, ফুটেছে সজ্জিনা ফুল,প্রায় প্রতিটি জায়গাতেই চোখ জুড়ানো আমের মুকুল,সজ্জিনা ফুল ফুটেছে।

বিভিন্ন বাড়ীর ছাদবাগানের আমের গাছগুলো ভুল করেনি প্রকৃতি শোভায় মুকুল ছড়াতে। পাবনা জেলার প্রতিটি উপজেলায় দিন দিন বাড়ছে হরেক রকমের সুস্বাদু আমের চাষ। বাংলাদেশ সহ বাঙালির হৃদয়ের স্পন্দনে মিশে থাকা

বিশ্ব কবি,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন

বাংলাদেশের জাতীয় সংগীতের একটি লাইন..

“ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে..

মরি হায়, হায় রে-

“ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে”..

পল্লীকবি জসীম উদ্দিন তার মামার বাড়ি কবিতার লিখেছেন..

আয় ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যাই..

ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই।

ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ..

পাকা আমের মধুর রসে রঙিন করি মুখ…।

মধুমাসের স্বাদ নিতে বাকি আর মাত্র কয়েক মাস।

তবে মুকুলের ঘ্রাণ বইতে শুরু করেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মানুষ। গাছে গাছে ফুটছে আমের মুকুল ও সজ্জিনার ফুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ ফুলের গন্ধ।

যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। ভাঙ্গুড়ার বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা মিলছে আমের মুকুল ও সজ্জিনা ফুলের, গ্রামগুলোর মধ্যে খালি জায়গা, পুকুর পাড়, রাস্তার ধারে ও বাড়ির আঙ্গিনার গাছগুলোতে শোভা পাচ্ছে কেবলই আমের মুকুল ও সজ্জিনা ফুল।

আরও খবর

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.