ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে দেশের জনগণ তাদের মাটির সঙ্গে মিশিয়ে দিবে:- রফিকুল ইসলাম খান

প্রকাশিত: 9 June 2025, 5:55:29 PM

নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামীতে কাউকে ভোটকেন্দ্র দখল করতে দেওয়া হবে না। ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে দেশের জনগণ তাদের মাটির সঙ্গে মিশিয়ে দিবে। ফ্যাসিবাদ কায়েমের ভয় দেখালে তাদের পরিনতি একই হবে। যেনতেন নির্বাচন করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না।

সোমবার (০৯ জুন) দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারী করে তিনি বলেন, দেশের উপর আর কোন দাদাগিরি ও আধিপত্যবাদ চলবে না। দেশকে নিয়ে যারা চক্রান্ত করছেন ওদের রুখে দেবে ১৮ কোটি জনতা। দেশের মানুষ আগামীতে চাঁদাবাজ ও দখলদারিত্বের বিরুদ্ধে রায় দেবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে জনগণের প্রত্যাশা পুরণ করতে পারেনি। জনগণ বারবার ষড়যন্ত্র, জুলুম ও ধোকাবাজের মধ্যে ছিল। অনেকেই মনে করছেন আমাদের প্রতিবেশি দেশের সহযোগীতা ছাড়া দেশ চালাতে পারবে না। আমি এটা বিশ্বাস করি না। দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল রক্ত দিয়ে সেটা শেষ করেছে। ফ্যাসিবাদের নায়িকা হাসিনা পালিয়ে গেছে। দেশের গণতন্ত্র গলাটিপে হত্যা করেছে।

মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নামে প্রহসন উল্লেখ করে তিনি বলেন, মাওলানা নিজামীসহ জামায়াতের সব নেতাকে হত্যা করা হয়েছে। জামায়াত কি কমেছে নাকি বেড়েছে? জামায়াত এখন ক্ষমতার দারপ্রান্তে পৌঁছেছে। বিচার পক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। খুনিদের কোন ক্ষমা নাই। হত্যায় জড়িত করও কোন ক্ষমা নাই। জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হয়েছে। শুধু হাসিনার বিচার করলে হবে না। যারা হত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

উত্তরবঙ্গের এ কৃতি সন্তান বলেন, সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। অনেকের দুই মাস নির্বাচন দেরি করা সহ্য হচ্ছে না। তারাতো ১৬ বছরে কিছুই করতে পারেনি। তারা কোন ঈদও শেষ করতে পারেনি। এই দেশ কারও বাপের নয়, আবার কারও পরিবারেরও নয়। কেউ চক্ষু রাঙিয়ে কথা বলবেন না। কোরআন পুড়িয়ে অফিস পুড়িয়ে জামায়াতকে দমন করা যাবে না।

আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: নকিবুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আলিম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, কেন্দ্রীয় মানব সস্পদ বিভাগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমী মাওলানা জহুরুল ইসলাম খান,শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহসভাপতি ও উপজেলা জামায়াতে সাবেক আমীর হাফেজ মাওলানা আমিরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, আটঘরিয়া পৌর সভার মেয়র পদপ্রার্থী সাইদুল ইসলাম মোল্লা, পাবনা জেলা শিবিরের সভাপতি ইসরাইল হোসেন শান্ত সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.