আন্তর্জাতিক ডেস্ক ॥ প্রমত্তা পদ্মার বুকে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে স্বপ্নের এই সেতুর উদ্বোধন ঘোষণা করেন। মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর গতকাল দুপুর ১২টার দিকে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা করা পদ্মা সেতু উদ্বোধনে উচ্ছ্বসিত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতের সংবাদমাধ্যমগুলো। দেশটির কয়েকটি সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে এই সেতু উদ্বোধনের খবর প্রকাশ হয়েছে। আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, ‘জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়! পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত।’ প্রতিবেদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছাড়াও গুরুত্ব সহকারে পদ্মা সেতু সংক্রান্ত নানা তথ্য তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস পদ্মা সেতু উদ্বোধনের খবর তাদের লাইভ কাভারেজে রেখেছে। সেতু উদ্বোধনের নানা তথ্য তাৎক্ষণিকভাবে প্রচারের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এপিবি আনন্দ লিখেছে, ‘এল ঐতিহাসিক মুহূর্ত।’ পদ্মা সেতু উদ্বোধনের পর সড়ক পথে ঢাকা-কলকাতার দূরত্ব কমে আসবে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। এ ছাড়া ‘পদ্মা সেতুর ছবি দেখলে চোখ ফেরাতে পারবেন না’ শিরোনামে একটি ছবি গ্যালারি প্রকাশ করেছে তারা। হিন্দুস্তান টাইমস বাংলা তাদের লাইভ কাভারেজের শিরোনাম করেছে, ‘উত্তাল পদ্মার বুকে গৌরবের প্রতীক’, টোল দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন শেখ হাসিনার। এই কাভারেজে সেতু উদ্বোধন অনুষ্ঠানের খুঁটিনাটি তথ্যও পরিবেশন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে উচ্ছ্বাস
প্রকাশিত: 26 June 2022, 10:13:38 AM
আরও খবর
সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা
মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত!
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির
আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন
দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা
প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন