ভাঙ্গুড়ায় সুবিধাভোগীদের সাথে এমপি’র মতবিনিময় সভা

প্রকাশিত: 3 October 2023, 10:35:14 PM


সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে
বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে
মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন
উচ্চ বিদ্যালয় মাঠে এ সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মকবুল হোসেন বলেন, ১৫ বছর আগে সারের জন্য কৃষকদের
দৌড়াতে হয়েছে। এখন আর কাউকে দৌড়াতে হয় না। বিদ্যুৎ ছিল না, সারারাত বিদ্যুৎ পেতেন
না। ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল, বর্তমান সরকার এসে ৩৩০০ মেগাওয়াট করেছে। প্রয়োজন
না থাকলেও দুই ঈদে চাল দেয়া হচ্ছে, টিসিবির পণ্য দেয়া হচ্ছে। বাংলাদেশের মতো শান্তির দেশ
আর কোথাও নেই। সরকার সবার ঘরে শান্তি এনেছে। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট
দিতে হবে। এসব ভুলে গেলে নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন। গত ১৫ বছরে নৌকা দেশের
উন্নয়ন এনেছে। তাই নৌকার বাইরে যাবার কোনো বিকল্প নেই।
সভায় বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বিবি পাইলট উচ্চ
বিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুল ইসলাম, অষ্টমিনষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই
সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের সচিব মারুফুল ইসলাম। এ সভার
আয়োজন করে অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ। সভার শুরুতে সকল মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাড়িয়ে
এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, অষ্টমনিষা ইউনিয়নের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষকে বিভিন্ন সামাজিক সুরক্ষা
কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে বয়স্ক ভাতা ৬৪৯ জন, বিধবা ভাতা ৪০৮ জন,
প্রতিবন্ধী ভাতা ৩৫০ জন, হরিজন ভাতা ১২ জন, ভিডাব্লিউবি ৩৫৫ জন, মাতৃত্বকালীন ভাতা
১৪১ জন, খাদ্যবান্ধব সহায়তা ৮৫৬ জন, টিসিবির পণ্য বিতরণ ৮৬৮ জন, ভিজিএফ ১২৭০ জন,
মুক্তিযোদ্ধা ভাতা ৫ জন, ৩৫টি মসজিদ ও ২টি মন্দিরে সহায়তা, গৃহ পূনর্বাসন ৭ জন এবং
অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (৪০ দিনের কর্মসূচি) ৮২ জন।

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা)
০৩ অক্টোবর ২০২৩

আরও খবর

পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পাবনার ঢাবিয়ানদের সংগঠন ডুসাপের আহবায়ক কমিটি গঠন: আহ্বায়ক কাফি- সদস্য সচিব দূর্জয় পাবনার ঢাবিয়ানদের সংগঠন ডুসাপের আহবায়ক কমিটি গঠন: আহ্বায়ক কাফি- সদস্য সচিব দূর্জয় পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.