ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অঙ্গহানি, ক্ষোভে যাত্রীরা

প্রকাশিত: 3 October 2025, 4:06:05 PM

সিরাজুল ইসলাম আপন, চাটমোহর-ভাঙ্গুড়া(পাবনা): ঢাকা থেকে রাজশাহী গামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক নারী যাত্রী। স্টেশনে যথাসময়ে বিরতি না দিয়ে ট্রেন দ্রুত ছাড়ায় চলন্ত অবস্থায় নামতে গিয়ে তার হাত কেটে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত নারীর নাম সুফিয়া বেগম (৩০)। তিনি ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের সেনা সদস্য মাসুদ রানার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধঘণ্টা দেরিতে পৌঁছানো ধূমকেতু এক্সপ্রেস তখনো যাত্রী ওঠানামা চলাকালীন অবস্থায় দ্রুত রওনা হয়। এ সময় নামতে গিয়ে সুফিয়া বেগম পড়ে যান এবং ট্রেনের চাকায় তার হাত কেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়।

এ সময় যাত্রীরা অভিযোগ করেন, ট্রেন নির্ধারিত বিরতি না দিয়ে দ্রুত ছাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে স্টেশন মাস্টার আল-মামুন বলেন, স্টেশনে সিগন্যাল না থাকায় চালক নিজ দায়িত্বে ট্রেন ছাড়েন। আমি টিকিট বিক্রির কাজে ব্যস্ত থাকায় সময় খেয়াল করিনি।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.