ভাঙ্গুড়ায় আ্লীগের হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহত,আটক ৫

প্রকাশিত: 14 October 2024, 10:54:11 AM

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়া ক্লাবের দখল নিয়ে আওয়ামীলীগের
হামলায় অন্তত ২০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকায় এবং
তিনজনকে পাবনায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বাকিরা ভাঙ্গুড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এই সংঘর্ষের
ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী
কর্মকর্তা নাজমুন নাহার ও ওসি শফিকুল ইসলাম রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের
দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
স্থানীয়রা জানান, পুকুপাড় গ্রামে উদয় সংঘ নামে একটি ক্লাব রয়েছে। সম্প্রতি আওয়ামী
লীগের ইউনিয়ন কমিটির উপদেষ্টা ফয়জুল করিম, স্থানীয় আওয়ামী লীগ নেতা সানোয়ার
হোসেন, আহম্মদ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও পুকুরপাড়
আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী প্রমুখ ব্যক্তিরা বিএনপি অনুসারীদের
ক্লাব থেকে বহিস্কারের ষড়যন্ত্র করে। এর ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় ক্লাবের মিটিং
আহবান করে বিএনপি অনুসারীদের একত্রিত করা হয়। অতপর পরিকল্পনা অনুযায়ী উল্লেখিত
ব্যক্তিদের নির্দেশে শতাধিক আওয়ামীলীগ অনুসারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের
ওপর অতর্কিত হামলা চালায়। এতে ২০/২২ জন বিএনপির নেতাকর্মী মারাত্মকভাবে জখম হয়।
এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন পুকুর পাড় গ্রামের বাসিন্দা ও বিএনপি
কর্মী আবুল কালাম, আকরাম হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল কালাম, গাজী, জব্বার, ঈমন,
মমিন, ছাব্বির, শাহিন, হেলাল, তালেব, আলো প্রমানিক। এছাড়া আহত নিজারত আলী,
সাহাদত ও ছানোয়ার হোসেনকে পাবনা মেডিকেল কলেজ হাসাপাতালে এবং আব্দুল মালেককে
ঢাকায় রিফার্ড করা হয়েছে।
পুলিশ ঘটনার রাতেই আওয়ামীলীগ নেতা ফয়জুল ইসলাম, সানোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক,
রওশন আলী ও শাহ আলমকে আটক করেছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
ক্লাবের দখল নিয়ে হামলার ঘটনাটি ঘটে। পাঁচজনকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুন নাহার বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এছাড়া গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য
পাবনা ও ঢাকা পাঠানো হয়েছে।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.