ব্রিকস সম্মেলনের আগে সরব শি চিনপিং

প্রকাশিত: 23 June 2022, 11:27:47 AM

আন্তর্জাতিক ডেস্ক ॥ অর্থনৈতিক জোট ‘ব্রিকস’ এর শীর্ষ সম্মেলনের প্রাক্কালে সামরিক জোট প্রসঙ্গে সরব হলেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকস গঠিত। দেশগুলোর নামের আদ্যক্ষরে সমন্বয়ে তৈরি হয়েছে ব্রিকস কথাটি। বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে আয়োজিত হবে ব্রিকসের ১৪ তম শীর্ষ সম্মেলন। তার আগে বুধবার ব্রিকস বিজনেস ফোরামে বৈঠকে শি চিনপিং বিভিন্ন দেশের মধ্যে সামরিক সম্পর্ক বাড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছেন। শি চিনপিং বলেন, ‘ইউক্রেন সংকট সবার জন্য নতুন বার্তা নিয়ে এসেছে। ’ তিনি ‘অন্য দেশের নিরাপত্তা নষ্ট করে নিজের নিরাপত্তা নিশ্চিত করা’র বিরুদ্ধেও সতর্ক করে দেন। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে ‘বুমেরাং সিদ্ধান্ত’ বলে আখ্যা দেন তিনি।

শি চিনপিং নিজে সামরিক জোটের বিরোধিতা করলেও ইউক্রেন যুুদ্ধের আবহে নিজেদের সম্পর্ক জোরদার করছে চীন-রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাপান সফরের মধ্যেই দুই দেশ জাপান সাগর ও পূর্ব চীন সাগরের আকাশে যুদ্ধবিমানের মহড়া করেছে। ভারতের ভূ-রাজনৈতিক বিশ্লেষক মনোজ যোশী বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। ব্রিকস শীর্ষ সম্মেলনে পুতিন উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসার সুযোগ পেলেন। মনোজ যোশী আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার সুযোগে এ সম্মেলনে চীন নিজেদের সরকার ব্যবস্থা ও উন্নয়ন কৌশল প্রচারের চেষ্টা করবে।

আরও খবর

সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.