বেসরকারি ব্যবস্থাপনায় চালু হচ্ছে তিন রাষ্ট্রায়ত্ত পাটকল, ১১ হাজার মানুষের কর্মসংস্থান

প্রকাশিত: 11 August 2026, 9:24:01 PM

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এবং বেসরকারি খাতের প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের মধ্যে এ সংক্রান্ত লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ও সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস এবং খুলনার স্টার জুট মিলস পরিচালনার দায়িত্ব পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এছাড়া খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস পরিচালনার দায়িত্ব নিয়েছে হ্যামকো গ্রুপ। বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বেসরকারি ব্যবস্থাপনায় চালুর পর এই তিনটি মিলে মোট ৬১৯ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে কমপক্ষে ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বার্ষিক প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকার টার্নওভার অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসে ১৫৭ কোটি টাকা বিনিয়োগে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান ও ৫০০ কোটি টাকার বার্ষিক টার্নওভারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনার স্টার জুট মিলসে ২৫০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে সমসংখ্যক কর্মসংস্থান ও ৫০০ কোটি টাকার টার্নওভার এবং প্লাটিনাম জুবিলী জুট মিলসে ২১২ কোটি টাকা বিনিয়োগে ১ হাজার ১৫৩ জনের কর্মসংস্থান ও ১৭৫ কোটি টাকার টার্নওভারের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে পর্যায়ক্রমে ২০টি মিল ইজারার ভিত্তিতে বেসরকারি খাতে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ইতোমধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া সম্পন্ন করে দখল হস্তান্তর করা হয়েছে এবং ৯টি মিলে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

আরও খবর

ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.