বৃহস্পতিবারই অন্তর্বর্তী সরকার গঠন, রাতে শপথ নেবেন ইউনূস, জানালেন বাংলাদেশের সেনাপ্রধান

প্রকাশিত: 7 August 2024, 8:11:34 PM

হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর এখনও বাংলাদেশে কোনও অন্তর্বর্তী সরকার গঠিত হয়নি। বৃহস্পতিবার রাতের মধ্যে সরকার গঠনের চেষ্টা চলছে, জানালেন সেনাপ্রধান।

(বাঁ দিকে) ডঃ মুহাম্মদ ইউনুস। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান (ডান দিকে)। —ফাইল চিত্র

বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হবে, সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন মুহাম্মদ ইউনূস। তাঁকেই প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিতে পারেন ইউনূস।সাংবাদিক বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান বলেন, ‘‘ইউনূস বৃহস্পতিবার দুপুরে আসবেন। আমরা সকলে তাঁকে সরকার গড়তে সাহায্য করব। আশা করছি, সব ভাল হবে। আমরা এখন চমৎকার পরিবেশে কাজ করছি। আপনারা কেউ গুজবে কান দেবেন না। নিজেরাও গুজব ছড়াবেন না।’’ সরকার গঠন প্রসঙ্গে সেনাপ্রধান আরও বলেন, ‘‘বৃহস্পতিবারই যাতে সরকার গঠিত হতে পারে, আমরা তার যথাসাধ্য চেষ্টা করছি। ইউনূস দুপুর ২.১০ নাগাদ দেশে আসবেন। ৪০০ জনের উপস্থিতিতে রাত ৮টা নাগাদ সরকারের শপথগ্রহণ হতে পারে।’’

আরও খবর

সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.