বিএনপি আন্দোলনে নামলে রাজপথে মোকাবিলা করবে আ.লীগ

প্রকাশিত: 4 June 2022, 11:40:53 AM

পিপ ॥ বিএনপি আন্দোলনে মাঠে নামলে আওয়ামী লীগ রাজপথে তাদের ‘মোকাবিলা’ করবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। তিনি বলেন,

নির্বাচন হবে নির্বাচন কমিশনের কথায়। আওয়ামী লীগ বা বিএনপির কথায় নির্বাচন হবে না। ফলে বিএনপি যতই লাফালাফি করুক কোনো ফল হবে না। সংবিধান মেনেই এদেশে সব রাজনৈতিক দলের রাজনীতি

করতে হবে। পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি আয়োজিত দুই দিনব্যাপী লিচু মেলার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন। গত বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ রিসার্স ইন্সটিটিউট (বিএসআরআই) স্কুল মাঠে এই লিচু মেলা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ঈশ্বরদীর লিচুর সুনাম যেমন সারাদেশে রয়েছে তেমনি লিচু ছাড়াও বিভিন্ন ফলমূল ও সবজি উৎপাদনের ক্ষেত্রে ঈশ্বরদী অনেক এগিয়ে রয়েছে। সেই কারণে ঈশ্বরদীর লিচু ও সবজি রক্ষণাবেক্ষণের জন্য একটি আধুনিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও হিমাগার স্থাপন করা হবে। যাতে এই এলাকার কৃষকের জন্য উপকারে আসে। এর আগে কৃষিমন্ত্রী ঈশ্বরদীর নওদাপাড়া গ্রামে লিচু বাগান পরিদর্শন, বিএসআরআইতে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল চিরঞ্জীব বঙ্গবন্ধুতে শ্রদ্ধা নিবেদন, বোরো (৩য় পাতায় দেখুন)
(১ম পাতার পর)ধানের নমুনা শস্য কর্তন ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন।
দুই দিনব্যাপী আয়োজিত এই লিচু মেলায় সভাপতিত্ব করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লিচু মেলার আয়োজক সংগঠন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান ‘কুল ময়েজ’। মানপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম। এ সময় উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম বকুল এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, রত্না চৌধুরী এমপি, লিলি চৌধুরী এমপি, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী ‘পেঁপে বাদশা’ প্রমুখ।

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.