বাংলাদেশকে নিরাপদ রাখতে আগামী নির্বাচনে আ:লীগকে ক্ষমতায় আনতে হবে – এমপি প্রিন্স 

প্রকাশিত: 19 September 2023, 10:39:58 PM

মিজানুর রহমান,পাবনা:

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে ইউনিয়নটির টেবুনিয়া বাজারে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বক্তব্য কালে তিনি বলেন, বাংলাদেশকে নিরাপদ রাখতে,দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

আর এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তি পুনরায় ক্ষমতায় এলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং আগের মতো অশান্তি শুরু হবে।

 ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলাল উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম মিয়ার পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, সহ-সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিল্লু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম,কৃষি বিষয়ক সম্পাদক রাকিব হাসান টিপু, সদস্য মোস্তাক আজাদ, সদস্য আনিসুজ্জামান দোলন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু,জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু,সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত প্রমুখ।

এসময় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান

পাবনা প্রতিনিধি

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.