ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া ইসরাইলকে স্বীকৃতি দেওয়া হবে না : সৌদি আরব

প্রকাশিত: 4 May 2024, 8:19:13 PM

 সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি ইসরাইল তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে— পশ্চিমতীর এবং গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে, গাজা থেকে সব ইসরাইলি সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধ করে দিতে হবে।

ইসরাইলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে আমেরিকা। মূলত যুক্তরাষ্ট্র চাচ্ছে সৌদি-ইসরাইলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হোক। এতে করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে বলে বিশ্বাস তাদের। খবর আল-জাজিরার।

সৌদি আরব যদি ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে যুক্তরাষ্ট্র সৌদিকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে। মার্কিনীদের এই প্রস্তাবের জবাবেই পাল্টা শর্ত দিল সৌদি আরব। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকায় লেখা একটি কলামে এ তথ্য জানিয়েছেন কলামিস্ট থমাস ফ্রাইডম্যান।

তিনি লিখেছেন, ইসরাইল-সৌদি সম্পর্ক স্থাপন হবে যদি শুধুমাত্র সৌদির শর্ত মেনে নেওয়া হয়। তাদের শর্ত হলো- গাজা থেকে সরে যেতে হবে, বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।

তবে এই কলামিস্ট জানিয়েছেন, ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে এ চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যখনই সৌদির শর্ত মেনে নেওয়ার মতো কোনো সরকার ইসরাইলে আসবে তখনই চুক্তিটি হবে।

চুক্তির অংশ হিসেবে সৌদি আরবকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও তারা তাদের সহায়তা করবে।

আরও খবর

সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.