ফরিদপুরে পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

প্রকাশিত: 27 January 2026, 6:52:30 PM

পাবনা প্রতিনিধিঃ
পাবনার ফরিদপুরে দোকান ঘরের সিকিউরিটি বাবদ পাওনা টাকা চাওয়ায় এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত ২৭ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর বাজারের তেঁতুল তলায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মো. মুনছুরুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ফরিদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীপক্ষের কাছে একটি দোকানের সিকিউরিটি বাবদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা পাওনা ছিল। ঘটনার দিন দুপুরের সময় উক্ত টাকা চাওয়াকে কেন্দ্র করে বিবাদী মো. খালিদ হোসেন সরকার (১৮), মো. লিটন সরকার (৪০), মো. জাফর ইকবাল মন্টু (৫৫) এবং মো. সজীব হোসেন (৪০) পরিকল্পিতভাবে বাদী মো. মুনছুরুল ইসলামের ছোট ভাই মো. ফয়সাল মাহমুদ (৩০)-কে ডেকে নিয়ে যায়।
সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে বিবাদীরা দেশীয় অস্ত্র, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে ফয়সালকে এলোপাথাড়ি মারপিট করে। এতে ফয়সালের মাথার পেছনে গুরুতর জখম হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তার মাথায় পাঁচটি সেলাই দিয়েছেন বলে জানা গেছে।
বাদীর দাবি, হামলার সময় চিৎকারে সাক্ষী ও পরিবারের সদস্যরা এগিয়ে এলে বিবাদীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এলাকায় এই ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আকঞ্জি বলেন। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.