প্রেসক্লাব পাবনা’র উদ্যোগ সাংবাদিক আব্দুল মজিদ (দুদুর)স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: 4 April 2025, 12:09:25 AM

প্রেস ক্লাব পাবনা’র উদ্যোগে সাংবাদিক আব্দুল মজিদ দুদু এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার ( ৩ মার্চ) দুপুরে প্রেসক্লাব পাবনার মিলনায়তনে ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লবের সভাপতিত্বে সেক্রেটারি রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জীবনকথা সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও পাবনা শাখা ইনচার্জ সাজ্জাদ হোসেন রাজু, ইয়ার কেয়ার এন্ড হেয়ারিং সেন্টার লিমিটেড, ঢাকা র চেয়ারম্যান মীর মোশারফ হোসাইন রাজু ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম ফয়সাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব পাবনার সহ-সভাপতি ও দৈনিক বণিক বার্তার পাবনা জেলা প্রতিনিধি শফিউল আলম দুলাল, অগ্রযাত্রা টিভির পাবনা প্রতিনিধি সেলিম মাহমুদ প্রমুখ।

দৈনিক জীবনকথা সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আব্দুল মজিদ দুদু ছিলেন একজন ব্যতিক্রমী সাংবাদিক। তিনি নিউজ এর ভিতর এবং বাহিরের সকল তথ্য উপাত্ত পত্রিকার মাধ্যমে উপস্থাপন করতেন। তিনি ফলোআপ নিউজে অত্যন্ত পারদর্শী ছিলেন। সংবাদ পরিবেশনে দেশপ্রেম ছিল তার কাছে অগ্রাধিকার। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা করতেন।

ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন রাজু বলেন আব্দুল মজিদ দুদু সাংবাদিকতা জগতে এক অনন্য উদাহরণ। তিনি জুনিয়রদের হাতে কলমে সংবাদ লেখা শিখাতেন। সমাজসেবায় তার অবদান অপরিসীম। তিনি আরো বলেন সাংবাদিকতায় আব্দুল মজিদ দুদু ভাই আমাদের মডেল ছিলেন। আমরা সব সময়ই তাকে অনুকরণ ও অনুসরণ করে চলতাম।

আরও খবর

পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.