ডেস্ক নিউজ ॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। নভেল করোনাভাইরাস মহামারির কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় ২০২০ সালের ২৫ অক্টোবর এক আদেশে শিক্ষক বদলি বন্ধ করে দিয়েছিল অধিদপ্তর। সোমবার এসংক্রান্ত আদেশে বলা হয়, ২০২০ সালের ২৫ অক্টোবরের আদেশটি বাতিল করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, আদেশ বাতিল করায় বদলি কার্যক্রম চালু হবে। এখন বদলি কার্যক্রম অনলাইন ও ম্যানুয়ালি সম্পন্ন হবে। এবারই প্রথম অনলাইনে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।
প্রাথমিকে শিক্ষক বদলিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার
প্রকাশিত: 14 June 2022, 9:39:11 AM
আরও খবর
দাখিলে কৃতিত্বের স্বীকৃতি পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা
এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫
প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫
বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন
১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা
পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
পরিবেশ দূষণের প্রতিবাদে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন
আজ বিশ্ব শিক্ষক দিবস

আপনার কমেন্ট লিখুন