প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জহির আলী কাদেরীর ৯২তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: 7 December 2025, 10:18:19 PM

ফারদিন জামান:

পাবনা আইনজীবী সমিতির পাঁচবারের নির্বাচিত সভাপতি ও প্রবীণ হিতোষীর সম্মানিত সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জহির আলী কাদেরীর ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার বাদ মাগরিব তার নিজ বাসভবনে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। জ্যেষ্ঠ পুত্র ও দৈনিক পাবনার আলো-এর প্রকাশক ও সম্পাদক মাফুজ আলী কাদেরীর উদ্যোগে ঘরোয়া হলেও ছিল বর্ণাঢ্য আয়োজন।

দোয়া মাহফিলে অংশ নেন পাবনা উকিল বারের বিশিষ্ট আইনজীবী ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। তিনি অ্যাডভোকেট জহির আলী কাদেরীর প্রতি গভীর শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার শুভাকাঙ্ক্ষী আতিয়ার হোসেন, আব্দুল্লাহ আল আমিন, বদরুজ্জামান, হাফেজ আক্তার হোসেন, বাকি, অনন্যা কল্যাণ সংস্থার সদস্যসহ আরও অনেকে।

মাহফিলে মহান আল্লাহ তায়ালার দরবারে তার দীর্ঘ সুস্থতা, শান্তি ও মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিদের মাঝে নৈশ ভোজ পরিবেশন করা হয়, যা পুরো আয়োজনে এক উষ্ণ ও আন্তরিক পরিবেশ সৃষ্টি করে।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.