প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়; তাদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে পারলে তারা দেশের সম্পদে পরিনত হবে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম

প্রকাশিত: 3 December 2024, 7:08:55 PM

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তাদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে পারলে তারা দেশের সম্পদে পরিনত হবে।
গতকাল সোমবার ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এ কথা বলেন।
দিবসটি উপলক্ষে ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি একটি র‌্যালি  বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ৩৫ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা  জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ নেওয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা প্রতিবন্ধি কর্মকর্তা ফারহানা তাজ, প্রতিবন্ধি ছানোয়ার হোসেন প্রমুখ ।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.