পুরো ইউরোপেই গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া

প্রকাশিত: 23 June 2022, 11:21:35 AM

আন্তর্জাতিক ডেস্ক ॥ রাশিয়া পুরো ইউরোপেই গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে। কারণ ইউক্রেন সংকটের মধ্যে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উপায় খুঁজছে। বুধবার এমন হুশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক এনার্জি এজেন্সির নির্বাহী পরিচালক। তিনি বলেছেন, ইউরোপকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এ ব্যাপারে আন্তর্জাতিক এনার্জি এজেন্সির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল সংবাদ সংস্থা রয়টার্সকে পাঠানো একটি বিবৃতিতে বলেন, সাম্প্রতিক আচরণ (পদক্ষেপ) বিবেচনা করে, আমি নিশ্চিত করে বলব না রাশিয়া বিভিন্ন ইস্যু খোঁজার চেষ্টা করবে এবং কারণ খোঁজার চেষ্টা করবে, ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দেওয়ার জন্য। শুধু কমিয়ে দেওয়া না তারা গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধই করে দিতে পারে। এ কারণে ইউরোপকে সম্ভাব্য ঘটনার জন্য প্রস্তুতি নিতে হবে, যোগ করেন আন্তর্জাতিক এনার্জি এজেন্সির নির্বাহী পরিচালক।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে বুলগেরিয়া, পোল্যান্ড, নেদারল্যান্ডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া। অন্যদিকে জার্মানি, ফ্রান্সের মতো বড় দেশগুলোতে গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেক কমিয়ে দিয়েছে। সূত্র: আল জাজিরা

আরও খবর

সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.