পালানোর সময় পাবে না সরকার : মির্জা ফখরুল

প্রকাশিত: 13 June 2022, 10:27:37 AM

ডেস্ক নিউজ ॥ সরকার পালানোর সময় পাবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো সময় আছে, এখনো বাঁচতে পারবেন- এরপর আর পালাবার সময় পাবেন না।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেন মির্জা ফখরুল।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা বিএনপি এ সমাবেশের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হচ্ছে। রাজনৈতিক সংগঠন ঐক্যবদ্ধ হচ্ছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। দুর্বার গণআন্দোলন শুরু হলে এ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য সরকার গঠন করা হবে।
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে আটক রাখার মূল কারণ তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। এজন্যই পরিকল্পিতভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে, দুদককে নিয়ন্ত্রণ করে খালেদা জিয়াকে সাজা দিয় আটক করে রাখা হয়েছে।
খালেদা জিয়ার কিছু হলে সরকার কোনো দায় নেবে না- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল বলেন, সরকারকেই দায় নিতে হবে। আল্লাহ না করুক, খালেদা জিয়ার যদি কোনো অঘটন ঘটে, তাহলে এ দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। টেনেহিঁচড়ে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হবে।
ফখরুল আরও বলেন, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, অধিকার ফিরিয়ে আনার জন্য এ সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তারন্ত করতে হবে। এর বাইরে এ দেশের জনগণ কোনো কিছুই মানার জন্য প্রস্তুত নয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলমের সঞ্চালনায় সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ সভাপতিত্ব করেন। এতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির প্রমুখ বক্তব্য দেন।

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.