পাবনা-৫-এ চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন শিমুল বিশ্বাস

প্রকাশিত: 23 February 2026, 12:06:53 AM


নিউজ:
জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস চাঁদাবাজি, দখলবাজি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ সুবিধা আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দীর্ঘ সময় পর নানা বাধা ও অপপ্রচার অতিক্রম করে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে। সেই রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। জনগণের দেওয়া এই ম্যান্ডেট দল ও নেতাকর্মীরা দায়িত্বশীলভাবে গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
শিমুল বিশ্বাস জানান, তার নির্বাচনী এলাকা পাবনা-৫সহ জেলার কোথাও চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো ধরনের অবৈধ সুবিধা নেওয়ার সুযোগ থাকবে না। সম্প্রতি তার বা দলের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি অনৈতিকভাবে অর্থ দাবি করছে বলে অভিযোগ উঠেছে বলেও জানান তিনি। এসব কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেন সংসদ সদস্য।
তিনি বলেন, কেউ তার নাম ব্যবহার করে অর্থ দাবি করলে বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে দ্রুত স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান, এ ধরনের ঘটনার ক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা নিতে।
শেষে তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। কোনো অপরাধ বা অন্যায়ের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কাউকে রক্ষা করতে পারবে না এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।

আরও খবর

পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.