পাবনা-৫ আসনের এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাসের হুঁশিয়ারি: নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ব্যবস্থা

প্রকাশিত: 29 April 2026, 7:29:20 PM


স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সরকারি দলের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ সুবিধা আদায়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কীকরণমূলক বিবৃতিতে তিনি বলেন, পেট্রোল পাম্পসহ যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানে কেউ যদি সরকারি দলের নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা দাবি করে বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত নিকটস্থ থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ ব্যক্তিরা জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের পাশাপাশি সরাসরি তার কাছেও অভিযোগ জানাতে পারবেন।
এমপি শিমুল বিশ্বাস স্পষ্টভাবে জানান, “কোনো ব্যক্তির অন্যায় কর্মকাণ্ডের দায় দল বহন করবে না। এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করা হবে না এবং বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।”
তিনি বলেন, সকল ধরনের অন্যায়, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
জনসচেতনতা বৃদ্ধি ও জনগণকে অবহিত করার লক্ষ্যে এই বিবৃতিটি প্রকাশ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও খবর

পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.