পাবনা-৩ আসনে জামানত হারালেন যারা

প্রকাশিত: 9 January 2024, 6:29:57 PM

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ পাবনা-৩ সংসদীয় (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের প্রতিদ্বন্দ্বী ৮ প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আওয়ামী লীগ মনোনিত তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার (ট্রাক) ছাড়া প্রতিদ্বন্দ্বী সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরাই জামানত হারিয়েছেন।
পাবনার ভাঙ্গুড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মোঃ আতাউর রহমান জানান, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
সূত্রমতে এই নির্বাচনে জামানত রক্ষার জন্য একজন প্রার্থীকে পেতে হবে ২৮ হাজার ৮৯ ভোট। কিন্তু দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণকারী আট জনের ছয়জন প্রার্থী কাঙ্খিত ভোট অর্জন করতে পারেনি।
নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফলের বার্তাশিট পর্যালোচনা করে জানা গেছে এ আসনে জামানত হারানো প্রার্থীরা হচ্ছেন, জাতীয় পার্টি থেকে মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল) প্রাপ্ত ভোট ৭৩২, গণতন্ত্রী পার্টি থেকে মোঃ খায়রুল আলম (কবুতর) প্রাপ্ত ভোট ২৭৪, জাসদ থেকে মোঃ আবুল বাশার শেখ (মশাল) প্রাপ্ত ভোট ১৭৫, বাংলাদেশ সুপ্রীম পার্টির মোঃ মাহবুবুর রহমান জয় চৌধরী (একতারা) প্রাপ্ত ভোট ৪২২, বাংলাদেশ কংগ্রেস থেকে মোঃ আজিজুল হক (ডাব) প্রাপ্ত ভোট ২৫১ ও ন্যাশনাল পিপলস পার্টি থেকে মোঃ বেল্লাল মোল্লা (আম) প্রাপ্ত ভোট ৪৩০ টি।
উল্লেখ্য, এ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ মকবুল হোসেন পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৬৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার (ট্রাক) পেয়েছেন ১ লাখ ১৬৯ ভোট।

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.