পাবনা-২ আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

প্রকাশিত: 11 October 2025, 5:12:25 PM

স্টাফ রিপোর্টার:
পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অধ্যাপক হেসাব উদ্দিনকেই চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত এক সভায় এই ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

জামায়াতের কেন্দ্রীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের ফলে পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পরিবর্তন হয়। নতুন সীমানা অনুযায়ী রুকন সদস্যদের পুনরায় ভোটগ্রহণ শেষে অধ্যাপক হেসাব উদ্দিনের নাম সর্বাধিক ভোটে নির্বাচিত হয়। পরে কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম, সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, বেড়া উপজেলা আমির হাফিজুল ইসলাম ও সুজানগর উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, “অধ্যাপক হেসাব উদ্দিন একজন সৎ, শিক্ষিত ও নীতিবান ব্যক্তি। জনগণের অধিকার রক্ষায় তিনি দীর্ঘদিন সংগ্রাম করে আসছেন। পাবনা-২ আসনের জনগণ তাঁকে আন্তরিকভাবে গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি।”

অধ্যাপক হেসাব উদ্দিন দীর্ঘদিন ধরে পাবনা অঞ্চলে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি একজন শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবেও পরিচিত।

স্থানীয় রাজনৈতিক মহলে বলা হচ্ছে, পাবনা-২ আসনে অধ্যাপক হেসাব উদ্দিনের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে এ আসনে ভোটযুদ্ধ আরও জমে উঠবে।

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.