পাবনা সদর উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: 2 September 2023, 11:24:27 PM

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা আ.লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে জোরালোভাবে কাজ করতে হবে বলে এ সভায় নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়। একই সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসম্পর্কিত বিভিন্ন সভা-সমাবেশেরও একটি পরিকল্পনা নেয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন এর পরিচালনায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সহ-সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিল্লু পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য ও রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান রনি, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক শাওয়াল বিশ্বাস প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান

পাবনা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৩

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.