পাবনা সদরে তিনটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান অভিজান

প্রকাশিত: 2 April 2024, 11:27:44 PM

আব্দুল কাইউম :

পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসনের  সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  চৌধুরী আল মাহমুদ এর নেতৃত্বে পাবনা সদর  উপজেলার চর আশুতোষপুর  এলাকায় অবৈধভাবে সনাতন পদ্ধতিতে  পরিচালিত ইটভাটার বিরুদ্ধে  একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে  মেসার্স এসআরএম  ব্রিক্সকে ৩০ হাজার টাকা, মেসার্স এনএসবি  ব্রিক্সকে ৩০ হাজার টাকা এবং মেসার্স এসআরবি ব্রিকসকে  ৪০ হাজার টাকা  মোট ১,০০,০০০/- টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়। এছাড়া ইটভাটা তিনটির ড্রাম চিমনী ভেঙে দেয়া হয় এবং  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাবনা এর সহযোগিতায় পানি দিয়ে ভাটাগুলোর  আগুন নিভিয়ে দেওয়া হয়। 

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা  কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ আব্দুল মমিন।এ সময় উপস্থিত ছিলেন অত্র  কার্যালয়ের  সহকারী  পরিচালক মোঃ নাজমুল হোসাইন।  মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।  

জেলা পুলিশ, পাবনার    একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাবনা এর একটি চৌকস দল ভাটার আগুন নির্বাপনে  সহযোগিতা প্রদান করেন।   অবৈধ ইটভাটার বিরুদ্ধে  চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!! সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!!

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.