পাবনা র‌্যাবের অভিযানে ০৬ কেজি ৪৪৫ গ্রাম গাঁজাসহ  ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রকাশিত: 6 April 2024, 11:40:40 AM

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুস্পপাড়া বাজারস্থ জনৈক মাসুম হোসেন এর ফার্নিচার দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিসি-২, পাবনার একটি চৌকষ আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে গত ০৩ এপ্রিল, ২০২৪ তারিখ ২২৪৫ ঘটিকায় পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুস্পপাড়া বাজারস্থ জনৈক মাসুম হোসেন এর ফার্নিচার দোকানের সামনে  অভিযান পরিচালনা করে ০১। মোঃ শেখ রায়হান (৩৪), পিতা-মৃত শেখ আজাদ, সাং-আটুয়া হাউজ পাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ০২। মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪০), পিতা-মোঃ মোফাজ্জল হক, সাং-পুস্পপাড়া, থানা-আতাইকুলা, জেলা-পাবনা নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট থেকে ০৬ কেজি ৪৪৫ গ্রাম গাঁজা, ০৪টি মোবাইল, ০৮ টি সিমকার্ড এবং নগদ ২১,৪০০/- টাকা উদ্ধার করা হয়৷

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করতঃ পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়।    

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.