পাবনা র‍্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার।

প্রকাশিত: 8 April 2024, 3:05:59 PM

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা এবং র‍্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকা র‍্যাবের যৌথ আভিযানিক দল বিশেষ প্রযুক্তির মাধ্যমে গোপন সূত্রে জানতে পারে পাবনা জেলার সুজানগর থানাধীন সুজানগর মসজিদপাড়া এলাকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মামলা নং-৪৫, তারিখ: ১৮ নভেম্বর, ২০১৯; ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি)/২৫ ডি ধারা মূলের বিজ্ঞ আদালতের রায়ে ‘ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত’ পলাতক আসামী মোঃ সুমন বিশ্বাস (৩৮), পিতা-মৃত আকমল বিশ্বাস, সাং-নিয়ামতপুর জুম্মাপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি যৌথ আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে অদ্য ০৭ এপ্রিল, ২০২৪ তারিখ ১৭.১০ ঘটিকায় ‘পাবনা জেলার সুজানগর থানাধীন সুজানগর মসজিদপাড়া সাকিনস্থ জনৈক মোঃ রুমান হোসেন (৩২), পিতা-মোঃ আজাহার আলী এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থল থেকে মোঃ সুমন বিশ্বাস (৩৮) কে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

আরও খবর

অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!! সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!!

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.