পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রকাশিত: 30 March 2026, 11:13:23 AM

বার্তা সংস্থা পিপ (পাবনা) : দীর্ঘদিনের প্রাণের প্রতিষ্ঠান পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন পাবনা প্রেসক্লাবের জীবচন সদস্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। প্রায় আড়াইঘন্টা তিনি প্রেসক্লাবে অবস্থান করেন, সাথে নিয়ে নিয়ে আসেন স্কুল জীবনের চার বন্ধু ও রনাঙ্গনের সহযোদ্ধাকে। হাস্যজ্জল মুখে সকলের নাম ধরে ধরে ডেকে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন তিনি। স্মৃতিচারণ করেন তার সাংবাদিকতা জীবনের। পাবনা প্রেসক্লাবের দীর্ঘ বছরের ঐতিহ্য তুলে ধরে স্মরণ করেন প্রয়াত সদস্যদের। সাংবাদিকতা ও নিজের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে কথা বলেন তিনি। তার বন্ধুদের মুখে উঠে আসে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকথা। ঘনিষ্ঠ চার বন্ধুর কথাতে স্কুল জীবনের টিফিনের বাক্স থেকে মহান মুক্তিযুদ্ধের সময়ের ভয়াল দিনগুলোতে পালিয়ে থাকা, আঁধার রাতে অস্ত্র কাঁধে চাঁদের সাথে কথা বলতে বলতে মুক্তিযোদ্ধাদের হেটে যাওয়াসহ হাতিয়ার উঁচিয়ে যুদ্ধের সময়ের অস্ত্রের ঝনঝনানীর গল্প উঠে আসে এই আড্ডায়। উচ্চারিত হয় প্রেসক্লাবের আগামী দিনের উন্নয়ন ও সম্ভাবনার কথা। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে রোববার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা অবধি ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এসো মিলি প্রাণের টানে শীর্ষক অনুষ্ঠিত এই আড্ডা বৈঠক পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম। প্রাণবন্ত এই আড্ডাতে কথা বলেন রাষ্ট্রপতি ও ক্লাবের সম্মানীত জীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জীবন সদস্য স্কয়ার গ্রæপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মো. মুক্তার হোসেনসহ ক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দ। এ সময় ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি রুমী খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সম্পাদক উৎপল মির্জা, ক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, সহ সভাপতি এস এম আলাউদ্দিন, সহ সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লবসহ কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রেসক্লাব চত্বরে রাষ্ট্রপতি এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, ক্লাবের বর্তমান সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম। এ সময় বঙ্গভবনের কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির এই আগমন উপলক্ষে নিরাপত্তার চাঁদর দিয়ে প্রেসক্লাবের আশপাশ ঢেকে ফেলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

আরও খবর

পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.