আব্দুল কাইয়ুম ॥ ‘মান-সম্মত শিক্ষা, জাতীর প্রতিজ্ঞা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা সদর উপজেলা প্রশাসন এবং উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার মঙ্গলবার সকাল ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও আব্দুর রব বগা মিয়া অডিটোরিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫০ মিটার দৌড়, একক চিত্র অংকন, একক অভিনয়, লোক সংগীত প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাঁজো, ক্রিকেট বল নিক্ষেপ, দীর্ঘ লম্প, উচ্চ লম্প, চকলেট দৌড়সহ মোট ১০ টি ইভেন্টে সদর উপজেলার মোট ১৮৫ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৫৫ জন শিশু শিক্ষার্থী অংশ গ্রহন করে। বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করার সুযোগ পায়। অনুষ্ঠানে আমন্ত্রীত শিক্ষার্থীদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, শিশু শিক্ষার্থীদের অবাধ মোবাইল ফোন ব্যবহারের সুযোগ না দিয়ে তাদের শিল্প সাহিত্য ও সংস্কৃতির ধারনায় উদ্বুদ্ধ করে তোলাই এই সময়ের অঙ্গীকার। এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাওয়াল বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান শামসুর নাহার রেখাসহ গন্য মান্য ব্যাক্তি বর্গ। অনুষ্ঠানে উপস্থিত সুধীজনেরা মান সম্মত প্রাথমিক শিক্ষা কর্মসূচি’র সফলতা প্রত্যাশা করে বিভিন্ন দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
পাবনায় মানসম্মত প্রাথমিক শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রকাশিত: 8 June 2022, 10:55:38 AM
আরও খবর
দাখিলে কৃতিত্বের স্বীকৃতি পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা
এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫
প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫
বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন
১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা
পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
পরিবেশ দূষণের প্রতিবাদে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন
আজ বিশ্ব শিক্ষক দিবস

আপনার কমেন্ট লিখুন