পাবনার মালিগাছায় জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধর

প্রকাশিত: 14 December 2025, 8:16:16 PM

পাবনা প্রতিনিধি:
পাবনার সদর উপজেলার মালিগাছা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত ওই নারী বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মালিগাছা এলাকার বাসিন্দা মোছাঃ সেলিনা খাতুন (২৮) দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার কয়েকজনের দ্বারা হুমকি ও ভয়ভীতি পাচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সেলিনা খাতুনের বসতবাড়িতে হামলা চালায়।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে বাধা দিলে তারা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মাথায় আঘাত করা হয়। এতে তার মাথার ডান পাশে গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখমের সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানান, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর দাবি, হামলার সময় অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিও দেয়। চিকিৎসা ও শারীরিক অবস্থার কারণে তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.