পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা

প্রকাশিত: 29 July 2026, 6:59:25 PM


মোঃ সিয়াম:
পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ বুধবার (২৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেছেন। জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আবু আশ্রাফ বাংলাদেশ পুলিশের ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি এর আগে অ্যান্টি টেররিজম ইউনিট (ATU)-এর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। তাঁর বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়।
পুলিশ বাহিনীতে দীর্ঘ কর্মজীবনে তিনি পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের জন্য পরিচিত। সন্ত্রাসবাদ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর অভিজ্ঞতা পাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
দায়িত্ব গ্রহণের পর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও সেবামুখী পুলিশিং নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করছেন জেলার সচেতন নাগরিকরা।
দৈনিক পাবনার আলো পরিবারের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর নেতৃত্বে পাবনা জেলা আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব হবে, এমন প্রত্যাশা সকলের।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.