পাবনার চাটমোহরে ট্রাক্টর উল্টে যুবক নিহত এলাকায় শোকের ছায়া

প্রকাশিত: 1 December 2024, 11:02:14 PM

(চাটমোহর,থেকে- এস এম আকাশ) পাবনা জেলার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলায় জমি চাষ করা অবস্থায় রবিবার (পহেলা ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় আমিনুল ইসলাম (২৫) নামের এক যুবক ট্রাক্টর উল্টে নিহত হয়েছে। নিহত যুবকের বাড়ী পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামে। পিতার নাম আবু নাসের, পিতা-মাতার চার সন্তানের মধ্য আমিনুল ইসলাম দ্বিতীয় সন্তান। পিতা-মাতা ও তিন বোন এক ভাই নিয়ে ছিলো সুখের সংসার ! বড় বোনের বিয়ে দিয়েছেন। নিজে বিয়ে করেননি ছোট বোনদের মুখের দিকে চেয়ে। সে পেশায় ট্রাক্টর চালক ছিলেন, লোকের জমি চাষ করতেন। সে সকলের সাথে সদালাপী যুবক হিসেবে সুপরিচিত ছিলেন ও বড় ভালো মানুষ ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমিনুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আত্মার মাগফিরাত কামনা করে
শোক প্রকাশ করেছেন পার্শ্বডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বনগ্রামের বাসিন্দা আলহাজ্ব মোঃ আজাহার আলী, ৬ নং ওয়ার্ডের(বনগ্রাম)ইউপি সদস্য আব্দুল আজিজ, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ও সামাজিক সংগঠক কামরুল হাসান বর্ষণ।

পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক ও গবেষক, পরিবেশ মানবাধিকার কর্মী, গ্রিন পিস বাংলা, পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ নিহত আমিনুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকল ধর্মপ্রাণ মুসল্লীদের কাছে দোওয়া চেয়েছেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আগামী কাল নামাজে জানাযা শেষে বনগ্রাম কবরস্থানে দাফন করা হবে ইনশাআল্লাহ।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.