পাবনায় যুবক শিমুল হত্যার দুইজন আসামীর Rab এর হাতে গ্রেফতার

প্রকাশিত: 9 December 2024, 3:15:27 PM

১।         র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

২।        গত ০৬ নভেম্বর ২০২৪ তারিখ ১৯১৫ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন চর ঘোষপুর সরদারপাড়া এলাকায় ইসলামী জলসার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  ছুরিকাঘাতের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মোঃ শিমুল মালিথা (২১), পিতা-শাহীন মালিথা, সাং-কিসমত প্রতাপপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে আহত শিমুল মালিথা (২২) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন রাত্রি আনুমানিক ২৩০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করে। উক্ত হত্যাকান্ডের বিষয়ে নিহতের পিতা বাদী হয়ে পাবনা জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

৩।       এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী র‍্যাবের যৌথ আভিযানিক দল র‍্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর গোপন তথ্যের ভিত্তিতে গত ০৮/১২/২০২৪ খ্রিঃ তারিখ রাত্রি ২৩০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার ০২ নং এজাহারনামীয় আসামী মোঃ আকাশ সরদার (২৮), পিতা- কালাম সরদার এবং ০৪ নং এজাহারনামীয় আসামী মোঃ সাব্বির সরদার (২৫), পিতা-হেলাল সরদার, উভয় সাং-চরঘোষপুর, থানা-সদর, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করে।

৪। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.