পাবনায় মহান বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত: 17 December 2024, 10:48:02 AM


মোঃ সিয়াম, ১৬ ডিসেম্বর: নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ দূর্জয় পাবনার পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন। বীর মুক্তিযোদ্ধাগণ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংবাদিক এস এম আলম সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে। এছাড়াও জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন

শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন বক্তব্য রাখেন। এ সময় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও পাবনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান উপস্থিত ছিলেন।

আরও খবর

ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.